বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টের কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪০০ বার পড়া হয়েছে

ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যার পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ইয়ামিন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বোটটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছানোর পর বোটে রহস্যময় এক বিস্ফোরণ ঘটে এতে অল্পের জন্য রক্ষা পান তিনি।

কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন।

বিস্ফোরণের পরপরই এ ঘটনায় আদিব জড়িত বলে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, অক্ষম হয়ে পড়লে বা পদত্যাগ করলে ভাইস-প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন।

ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও চাকরিচ্যুত হন এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব বিশ্বাসভঙ্গের দায়ে গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একদিন পরই শুক্রবার আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আরও ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।

তবে ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আদিব। বোমা বিস্ফোরণ ধরে নিয়েই আইনি কার্যক্রম পরিচালিত হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবি আই) দাবি করেছে, কোনো বোমা বিস্ফোরিত হয়নি।

গেল বছরের জুলাইয়ে মাত্র ৩৩ বছর বয়সে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হন আদিব। তার ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন খোদ প্রেসিডেন্ট ইয়ামিন।

বোমা বিস্ফোরণ ধরে নিয়েই আইনি কার্যক্রম পরিচালিত হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবি আই) দাবি করেছে, কোনো বোমা বিস্ফোরিত হয়নি।

সূত্র:রয়টার্স

‘বোমা বিস্ফোরণ’ ধরে নিয়েই আইনি কার্যক্রম পরিচালিত হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবি আই) দাবি করেছে, কোনো বোমা বিস্ফোরিত হয়নি।

তিনি বিশ্বাসঘাতকতার অভিযোগে আগের ভাইস-প্রেসিডেন্টকে পদচ্যুত করেন এবং প্রেসিডেন্ট বা ভাইস-প্রেসিডেন্ট হওয়ার জন্য বয়স সীমা কমিয়ে ৩৫ থেকে ৩০ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে চরম রাজনৈতিক সংকট চলছে।

আদিবের আইনজীবী মোসা সিরাজ বলেন, অপরাধ আদালত আমাকে এই বিচার অন্যায্য বলা থেকে বিরত রেখেছে। কিন্তু আমরা সজাগ আছি এবং দ্রুত আপিল করার প্রস্তুতি নিচ্ছি।

আদিবের দ্বিতীয় স্ত্রী মরিয়ম নাশওয়া বলেন, কোনো ভাবেই এটা ন্যায় বিচার নয়।

আদিবের দুই দেহরক্ষীকেও তাদের ভূমিকার জন্য ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১২ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইয়ামিন দেশটির ক্ষমতায় আসেন।

নাশিদকে গত মাসে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451