বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সরকার সাঁড়াশি অভিযানের কথা বলে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে -মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ঢাকা: সরকার সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলগুলোকে দমনের আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশঙ্কার কথা জানান তিনি।

ফখরুল বলেন, সরকার সাঁড়াশি অভিযানের কথা বলে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ৯ জন ইতিমধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এটা (সাঁড়াশি অভিযান) হচ্ছে তাদের সেই কৌশল, যেই কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিলো। আজকে এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারো বিরোধী দলগুলোকে ওপর দমন চালানো হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।

শুক্রবার সকালে বিএনপির মহাসচিব আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়নের পরিষদের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আজিজুর রহমানকে দেখতে যান। চিকিৎসকদের কাছে থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন।

উল্লেখ, গত ২ জুন ইউনিয়ন পরিষদের শেষ ধাপের নির্বাচনের দুইদিন আগে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত তিনি।

আহত আজিজকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন আগে তার অস্ত্রোপচারের বাম পা কেটে ফেলা হয়।

শেষ ধাপের নির্বাচনে আজিজ ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। হাসপাতালে আজিজুর রহমানকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল।

বিএনপি এই নেতা বলেন, সম্ভবত আজিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিলো। আল্লাহর সহায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। সেজন্য তাকে এভাবে গুলি করার পরও এলাকার জন্গণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে-ঘোলা পানিতে তারা তাদের যে ক্ষমতা সেটাকে চিরস্থায়ী করে রাখবার জন্য মানুষের অধিকারগুলোকে হরণ করেছে। এই অবস্থা থেকে উত্তরণে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

এই সময় তার সাথে অরো ছিলো বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা সহ সভাপতি মো. হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451