বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

ঢাকা : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের কেশবপুরে ধানের শীষ প্রতীকে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী কে এম খলিলুর রহমানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৮মে পঞ্চম ধাপে যশোরের কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী কে এম খলিলুর রহমান ১১ ভোট বেশি পেলেও রিটার্নিং অফিসার ফলাফল পাল্টে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।

বিবৃতিতে এ ঘটনাকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষের বিজয়ী প্রার্থীর ফলাফল পাল্টে দিয়ে যেভাবে আনারস প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে তা শুধু ন্যক্কারজনকই নয়, নির্বাচনী কর্মকর্তারা যে ভোট চুরির সহায়তাকারী তা আবারও প্রমাণিত হলো।’

তিনি আরো বলেন, ‘শুধু কেশবপুরে নয়, দেশব্যাপী অনুষ্ঠিত ইউপি নির্বাচনগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, সহিংসতা ও ফলাফল পাল্টে দেয়ার নজীরবিহীন ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই, নির্বাচন নিয়ে যে সহিংস তাণ্ডব ঘটেছে তা দেশবাসী জানে।’

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অবিলম্বে যশোরের কেশবপুরের ৪নং বিদ্যানন্দকাঠি ইউপি নির্বাচনে ধানের শীষের এগিয়ে থাকা প্রার্থী কে এম খলিলুর রহমানকে বিজয়ী করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451