বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় খুনের শিকার তিন পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ৫৪৯ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে রাজনৈতিক কারণে বিভিন্ন সময় খুনের শিকার
বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতার পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার দিচ্ছেন উপজেলা বিএনপি’র
নেতারা।
শনিবার(২জুন) সকালে তাদের পরিবারের সদস্যদের হাতে এ উপহার তুলে
দেওয়া হয়।
বিগত দিনে আন্দোলন সংগ্রামে সারাদেশে গুম,খুন,পঙ্গ ও নির্যাতিত
পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন বিএনপি।
দলীয় সূত্রে জানা যায়,এসব ঈদ সামগ্রী পৌছে দেয়ার জন্য সারাদেশে
১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই ঈদ উপহার সারাদেশের প্রায় এক
হাজার পরিবারকে পৌছে দেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাহার
হোসেন আলগীর মালতিয়া জানান,চরফ্যাশনে রাজনৈতিক কারণে
বিভিন্ন সময় খুনের শিকার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আঃ
রাজ্জাক, সহ-সভাপতি শহীদ আরিফুর রহমান মুকুল ও বিএনপি নেতা
হারুন মাষ্টারের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জায়নামাজ, তসবহি, আতর,
টুপি, শাড়ী, লুঙ্গি, খেজুর,কিশমিছ,বাদাম,পোলাওয়ার
চাল,দুধ,চিনি,লাচ্ছা সেমাই,চকলেট ও বিস্কুট দেওয়া হয়েছে। সঙ্গে
রয়েছে তারেক রহমানের ঈদকার্ডও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451