সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ফুলবাড়ীয়ায় ষ্ট্যাম্প ক্রয়ের নামে রমরমা বাণিজ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ন্যাশনাল
সার্ভিস কর্মীদের চুক্তিভিত্তিক ষ্ট্যাম্প ক্রয়ের নামে রমরমা বাণিজ্যের
অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ক্রেডিট
সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম দুলাল, মোঃ মজিবুর রহমান, মোঃ
আনিছুর রহমানের বিরুদ্ধে । খোজ নিয়ে জানাযায় এ বাণিজ্যে উপজেলা
যুব উন্নয়ন কর্মকর্তারা ন্যাশনাল সার্ভিস কর্মীদের কাছ থেকে প্রথম
ধাপে ১ হাজার, দ্বিতীয় ধাপে ১ হাজার, তৃতীয় ধাপে ১ হাজার মোট ৩
হাজার জনের কাছ থেকে চুক্তিনামা ষ্ট্যাম্প ক্রয়ের ৫০০ টাকা হারে নিয়েছে।
সূত্র জানাযায় মোঃ শহিদুল ইসলাম দুলাল ৩৩০ টাকা করে ৩ হাজার ষ্ট্যাম্প
কিনে ১৭০ টাকা কমিশন হিসেবে ৫ লক্ষ ১০ হাজার ভাগভাটোয়ারা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ন্যাশনাল সার্ভিস কর্মীরা জানান,
আমরা বলেছি বাহির থেকে ষ্ট্যাম্প ক্রয় করলে দাম পরে ৩৩০/৩৪০ টাকা। তাহলে
আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন ৫০০ টাকা করে। এটা কেন
নিচ্ছেন? আমরা কিছু জিজ্ঞাসা করলে আমাদের সাথে তারা খারাপ আচরণ
করে। আমাদের ট্রেনিংয়ের সময় খারাপ আচরণ করছে। দলীয় লোক হলে তো
কোন কথাই নেই। তারা ট্রেনিং করে নাই তাদের স্বাক্ষর হয়ে গেছে। আমরা
একদিন উপস্থিত না হলে আমাদের নাম কেটে দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451