বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দু’বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৫৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি॥
ভোলায় চাঞ্চল্যকর দু’বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান
আসামী মহব্বত হোসেন অপু(২০)কে আটক করেছে পুলিশ।
শনিবার(২৬মে) ভোর রাতে ভোলা সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া
গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সে স্থানীয় মানিক হাওলাদারের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স
প্রথম বর্ষের ছাত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু এসিড
নিক্ষেপের কথা স্বীকার করেছে।
শনিবার দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ভোলার
পুলিশ সুপার মোকতার হোসেন।
তিনি আরো জানান, প্রেম সংক্রান্ত কারনে এ এসিড নিক্ষেপের ঘটনা
ঘটেছে। জিজ্ঞাসাবাদে অপু পুলিশকে জানিয়েছে, কয়েকদিন আগে
স্কুল ছাত্রী তাজিন আক্তার মালার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার।
পরে সে জানতে পারে মালার সাথে এক বছর আগে থেকে আরো দুটি
ছেলের সম্পর্ক রয়েছে। এনিয়ে উভয়ের মধ্য বাক-বিতন্ডা হলে দুইজনের
মধ্যে কথা বলা বন্ধ হয়। ৫দিন পর প্রেমিকা মালা সরি বলে আবার অপুর
সাথে প্রেমে জড়ায়। এক পর্যায়ে মালার একাধিক প্রেম নিয়ে
মানুষিকভাবে ভেঙ্গে পড়ে এবং মালাকে এসিড নিক্ষেপ করে অপু।
পুলিশ সুপার জানান, ডিজিটাল পদ্ধতি ও গভীর তদন্ত করেই মুল
আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ মে গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় স্কুল ছাত্রী
মালাকে টার্গেট করে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে অপু।
এসিডে মালা ও তার ছোট বোন মারজিয়া আক্রান্ত হয়। এ ঘটনায় নারী
ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসিড নিক্ষেপ ঘটনার ১১দিন পর প্রধান আসামীকে আটক করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451