বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় ঘূর্ণিঝড়ে ঘরচাপায় এক শিশু নিহত,বহু ঘরবাড়ি বিধ্বস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৫৬৫ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি॥

ভোলার লালমোহনের ঘূর্ণিঝড়ে ঘরচাপা পরে রিয়াম(৫) নামের এক শিশুর
মৃত্যু হয়েছে। রবিবার(২৯এপ্রিল) বিকাল ৪ টার দিকে ধলীগৌরনগর
এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়াম উপজেলার চরভূতা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনসার আলীর
ছেলে।সে ও তার মা প্রায় এক মাস আগে ধলিগৌরনগর ইউনিয়নের
কুমারখালী এলাকায় নানা বাড়িতে বেড়াতে যান।
এছারা কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক
ঘরবাড়ি। এছাড়াও উপড়ে গেছে বহু গাছপালা।
কুমারখালী এলাকার সরদার বাড়ির সিরাজ, হারুন, আমজাদ, দিনু বাড়ির
রাকিব, দিন ইসলাম, ফখরুদ্দিন, ইয়াছিন বেপারী বাড়ির সফিজল
আলাউদ্দিন, ছিদ্দিক হাজী বাড়ির ছিদ্দিক মিয়া ও সেলিমের ঘর
সম্পূর্নভাবে বিধস্ত হয়ে যায় বলে জানা যায়। এছাড়াও উপজেলার
বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এবং বসত ঘর চাপা পরে
গৃহপালিত প্রাণি মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
এছারা বিধস্ত এলাকা পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী
অফিসার হাবিবুল হাসান রুমি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য
নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451