মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ৮ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া শ্রীরামপুর এলাকায় বাসের ধাক্কায়

ইজিবাইকের চালকসহ আট জন আহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) দুপুর

দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-সদর উপজেলার নারায়ণপুর গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী রুপবান

বানু (৪৫), হাটগোপালপুরের আব্দুল লতিফের ছেলে জসিম উদ্দিন (৩৫), কালা

লক্ষীপুরের মাহাতাব মন্ডলের স্ত্রী কুলছুম (৫০), মেহেরপুরের গাংনী উপজেলার

আকুবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইন্তাজুল হক (৩৩), ঢাকার গাজীপুর

জেলার শ্রীপুরের রিয়াজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮)। বাকি তিন জনের

নাম জানা যায়নি।

স্থানীয়রা সাংবাদিককে জানান, দুপুরে গোপালপুর থেকে একটি

ইজিবাইক যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে আসছিলো। ইজিবাইকটি

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সোহাগ

পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকের চালকসহ আট জন যাত্রী আহত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার

সাংবাদিককে জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা

হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451