রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শুভ জন্মদিন ‘সময়’ টেলিভিশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৫৮৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন ,শুভ জন্মদিন ‘সময়’ টেলিভিশন

সাত পেরিয়ে আট বছরে পা দিলো সময় মিডিয়া লিমিটেড। সঙ্গে থাকার আহ্বানে ২০১১ সালের এই দিনে বিকেল ৫টার সংবাদ দিয়েই সরাসরি সম্প্রচারের পথচলা শুরুর পর থেকে বেসরকারি এ স্যাটেলাইট চ্যানেলটি দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

ঢাকার বীর উত্তম সিআর দত্ত রোডে চ্যানেলটির প্রধান কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সন্ধ্যায় কেক কাটবেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ জোবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের। এছাড়া সময় মিডিয়ার কর্মকর্তা, কর্মচারী এবং কলাকুশলীদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা।

১০ অক্টোবর ২০১০ থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করা চ্যানেলটি বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে পরের বছর ১৭ এপ্রিল। ভারসাম্যপূর্ণ এবং সঠিক সংবাদ ও তথ্যের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনে অংশ নেয়া এই চ্যানেলটির লক্ষ্য।

সম্পূর্ণ সংবাদভিত্তিক চ্যানেলটি লাইভ নিউজ এবং ডিজিটাল স্যাটেলাইট নিউজ সম্প্রচার এবং জরুরি মুহূর্তে সংবাদ  সম্প্রচারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। ঢাকার বাংলামটরে চ্যানেলটির প্রধান কার্যালয়। এছাড়া দেশের বিভাগীয় শহরগুলোসহ মোট নয়টি ব্যুরো অফিস এবং প্রায় সবগুলো জেলায় নিজস্ব প্রতিনিধি রয়েছে যাদের কাছে সংবাদ এবং ভিডিও ফুটেজ সংগ্রহ ও তাৎক্ষণিকভাবে পাঠানোর জন্য আধুনিক প্রযুক্তি রয়েছে। এছাড়া রয়টার্স, এপিটিএন এবং এসএনটিভির সরাসরি ফিড থেকে আন্তর্জাতিক সংবাদগুলো পেয়ে থাকে।

সময় টেলিভিশন উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোসহ ইউরোপ এবং এশিয়ার বহু দেশে সম্প্রচারিত হয়। চব্বিশ ঘন্টার সংবাদ চ্যানেল হিসেবে এটি নিউজ এবং তথ্য সম্প্রচারের পাশাপাশি বিশেষ বিশেষ সংবাদের বিশ্লেষণও করে থাকে। এছাড়া সম্পাদকীয় নামে একটি জনপ্রিয় টক শো রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451