মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

সোনাইমুড়ীতে হত্যাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন : নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যাসহ একাধিক মামলার দুই আসামি সাদ্দাম হোসেন (২২) ও তার সহযোগী শাহাদাত হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে গুলিভর্তি বন্দুক ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাদ্দাম হোসেন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সিরাজউদ্দিনপুরের সামছুল হকের বাড়ির মৃত ছায়েদুল হক ওরফে ছাদু মিয়ার ছেলে এবং শাহাদাত হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হিরাপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে তার নেতৃত্বে এক দল পুলিশ সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ সাদ্দাম (২০) ও তার সহযোগি শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি দেশীয় বন্দুক ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী সাদ্দাম ও শাহাদাতের বিরুদ্ধে থানায় হত্যাসহ ছয় থেকে সাতটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451