সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

রোনালদো শীর্ষে, দুইয়ে মেসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

ঢাকা: বিশ্বব্যাপী সবচেয়ে ধনী খোলোয়াড়ের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন ‘ফোর্বস’এর ২০১৬ সালের এডিশনে শীর্ষে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদ তারকা।

২০১৬ সালের ১ জুন পর্যন্ত সর্বোচ্চ ৮৮ মিলিয়ান মার্কিন ডলার আয় দেখানো হয়েছে পর্তুগিজ অধিনায়ক রোনালদোর। তার এ আয়ের ৫৬ মিলিয়ান ডলার এসেছে বেতন থেকে আর বাকি ৩২ মিলিয়ন ডলার অন্য খাত (এনর্ডোসমেন্ট) থেকে এসেছে।

২০০০ সালের পর এই প্রথম বক্সার ফ্লোয়েড মেওয়েদার ও গলফার টাইগার উডস ছাড়া অন্য কেউ শীর্ষ ধনীর তালিকায় সবার ওপরে নাম লেখালো। মেওয়েদার গত বছর অবসর নেন। আর উডস গত আট বছরে কোনো মেজর শিরোপা জেতেননি।

এবারের তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। মেসি গত ১২ মাসে ৮১.৪ মিলিয়ন মার্কিন ডলায় আয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে গতবার ষষ্ঠ স্থানে থাকা মার্কিন বাস্কেটবল তারকা লিব্রন জেমস ৭৭.২ মিলিয়ন ডলার আয়ে তৃতীয় হয়েছেন।

এ তালিকায় চতুর্থ থেকে শীর্ষ ১০ এর স্পোর্টসম্যানরা হলেন রজার ফেদেরার, কেভিন ডুরান্ট, নোভাক জোকোভিচ, ক্যাম নিউটন, ফিল মিককেলসন, জর্ডান স্পিথ ও কোবে ব্রায়ান্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451