বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীতে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

 

সুজয় চক্রবর্ত্তী পটুয়াখালী ঃ
পটুয়াখালীতে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম শুরু
হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী প্রাঙ্গনে ন্যাশনাল আই কেয়ারের
সহযোগীতায় ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব ফয়েজ
আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামীলীগের
সভাপতি ও সাধারন সম্পাদক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ
কার্যক্রমের আওতায় ৬০০ রোগীর চোখে সরকারি ব্যাবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোজন সহ ছানি
অপারেশন ও চোখের অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হবে। ২ দিন ব্যাপী এ কর্মসূচীতে দুস্থ
রোগীদের সেবা দিতে ৭০ জন ডাক্তারের একটি বিশেষজ্ঞ দল পটুয়াখালীতে অবস্থান করছেন। বাছাইকৃত
রোগীদের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অপারেশন ও পরবর্তী সেবা দেয়া হবে জানান
সংশ্লিষ্টরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451