বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি’র বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাড়ান- তোফায়েল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ফের ক্ষমতায়

আসতে পারলে দেশের মানুষকে ঘর ছাড়া করবে। তাই বিএনপিকে
সর্বশক্তি দিয়ে রুখে দিয়ে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার
আহ্বান জানান তিনি।
রোববার (১১ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের
চন্দ্রপ্রসাদ এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য
সংগ্রহ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে
কারাগারে গিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ
দেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন।
ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুছ সালাম মাস্টারের
সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ভোলা
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ
হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
গোলদারসহ প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চারদিনের সফরে শনিবার ভোলায়
আসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451