বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাটখিলে ছেলের বউকে ধর্ষনের দায় শশুর গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ রবিবার রাতে শংকরপুর গ্রামে আলি আজ্জম মোল্লা (৬০) কে ছেলের বউকে ধর্ষন করার অভিযোগে গ্রেফতার করেছে। এতে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, আলী আজ্জম মোল্লার এর ছেলে ওমর ফারুক প্রবাসে বসবাস করেন। তার স্ত্রী খাদিজা আক্তার তাসলিমা (২৫) শ^শুরসহ এক ঘরে বসবাস করেন। দীর্ঘদিন থেকে তার লম্পট শ^শুর আলি আজ্জম খাদিজা আক্তার তাসলিমা কে ধর্ষন করার জন্য বিভিন্ন অত্যাচার করে আসছিল। এ নিয়ে এলাকায় ২/১ বার শালিশী বৈঠক হয়েছে। অবশেষে আলি আজ্জম মোল্লা তাসলিমা কে ধর্ষন করতে শুরু করে। এর পর থেকে তার উপর কোন অত্যাচার হয়নি। অবশেষে তাসলিমা বাধ্য হয়ে শনিবার অতি গোপনে থানা পুলিশের নিকট এ ব্যাপারে মামলা করেন। মামলা করে তাসলিমা বাড়ীতে এসে রাতে ঘুমাতে গেলে তার শ^শুর তাকে ধর্ষন করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের ধর্ষক আলি আজ্জমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আলি আজ্জম তার ছেলের বউকে ধর্ষন করার কথা থানা পুলিশের নিকট স্বীকারোক্তি দিয়েছেন। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আবুল খায়ের জানান আলি আজ্জমের বিরুদ্ধে থানা নারী ও শিশু নির্যাতনের একটি মামলা হয়েছে এবং তাকে গতকাল রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451