বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

মাদক নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠণ গুলোকে এগিয়ে আসার আহব্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে

পীযুষ চাকমা রাঙ্গামাটি প্রতিনিধিঃ মদক নিয়ন্ত্রণে সচেতন করতে
সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার
আহবান জানিয়েছেন রাঙামাটির
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল
ইসলাম। বৃহস্পতিবার সকালে জেলা
প্রশাসনের সভাকক্ষে মাদক নিয়ন্ত্রণ
বিষয়ে জনসচেতনা গড়ে তোলার লক্ষ্যে
জেলা তথ্য অফিসের আয়োজিত প্রেস
ব্রিফিং এ তিনি এ আহবান জানান।
তিনি জানান, মাদক নিয়ন্ত্রনে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারের মাধ্যমে
জনসচেতনা বাড়াতে হবে। সন্তানদের
প্রতি পরিবারের ¯েœহ ভালোবাসার
কমতি থাকলেও যুবকরা মাদক সেবনে
জড়িত হয়। তাই আমাদের সবাইকে
নিজেদের সন্তানের প্রতি খেয়াল
রাখতে হবে। এসময় তিনি মাদক নির্মূলের
কাজে সাংবাদিতদেরও সহায়তা চান।
এসময় রাঙামাটির সহকারি কমিশনার ও
নিবার্হী ম্যাজিস্ট্রেট মাজবুল আলম,
জেলা সহকারি তথ্য অফিসার মোহাম্মদ
আবদুস সালাম, রাঙামাটি প্রেস
ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি
দে, সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,
সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ
বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রিক
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত
ছিলেন।
প্রসঙ্গত, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
কার্যালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্য
অনুযায়ী গত বছরের (২০১৭) আগষ্ট থেকে
এবছরের জানুয়ারি মাস পর্যন্ত ৯০৬
লিটার চোলাই মদ, ৮০০ লিটার জাওয়া,
১৫০ লিটার ডি.এস ও ৭৬০ গ্রাম গাঁজা
উদ্ধার করা হয়। এর মধ্যে ২৭ জনকে মোট
৪৬ হাজার নয়শ টাকা অর্থ দন্ড দেওয়া
হয়। এতে মোট ৪০টি মামলা করা হয় এবং
আসামীর সংখ্যাও ৪০ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451