শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বন্দরের সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০৪ বার পড়া হয়েছে
বন্দরের সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ।
বদরুল আহমেদ ,চট্রগ্রাম প্রতিনিধিঃ-
ব্যবসা–বাণিজ্য গতিশীল করতে চট্টগ্রামসহ সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির এক সভায় এবিষয়ে জোর সুপারিশের সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশের দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে বন্দরের পণ্য লোড–আনলোড দ্রুতকরণ, গ্যান্ট্রি–ক্রেন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা দরকার বলে সভায় মত দেন এফবিসিসিআই সদস্যরা। এছাড়াও সরকার সম্প্রতি জাতীয় সংসদে যে ‘ওয়ানস্টপ সার্ভিস’ বিল পাশ করেছে তাতে প্রক্রিয়ায় নৌ–পরিবহণ এবং সমুদ্র পরিবহণ সেবায় নিয়োজিত বিভিন্ন পক্ষকে সংযুক্ত করার পরামর্শও এসেছে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে।
কমিটির চেয়ারম্যান মো. পারভেজ সাজ্জাদ আকতারের সভাপতিত্বে সভায় স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন–চার্জ ও এফবিসিসিআইয়ের সাবেক সহ–সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরচিালক হাফেজ হারুন, কমিটির কো–চেয়ারম্যান ও সদস্যরা আলোচনায় অংশ নেন।
সভার সদস্যদের বক্তব্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র বন্দরসমূহের অদ তা এবং বন্দর ব্যবহারকারীদের সুষ্ঠু সেবা দিতে না পারায় অনেক ক্ষেত্রেই আমদানি রপ্তানিকারকদের ব্যবসায়িক খরচ বেড়ে যায় যার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ে। পদ্মা সেতু চালু হলে মংলা ও পায়রা বন্দরের গুরুত্ব অনেক বেড়ে যাবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451