বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ
সেলিম হায়দার , তালা :- 
বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা লক্ষীদাড়ি সীমান্ত থেকে থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ করেছে। যার আনুমানিক মুল্যে প্রায় ৭০ লাখ টাকা।  আজ রোববার সকাল ৯ টার সাতক্ষীরা ৩৮ বিজিবির হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোস্তাফিজুর রহামান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তের ৩ নং মেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ বাংলাদেশি সীমান্ত থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ করে। গহনা গুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর সেগুলো দেখা যায় হীরার গহনা। গহনা গুলোর মধ্যে ৯৭ পিচ হীরার আংটি, ২০ পিচ ডায়মন্ডের লকেট ও ৫০ পিচ নাকফুল। যার মূল্যে প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও বলেন,চোরাকারবারিরা বিপুল পরিমান হীরার গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির হীরার গহনা ফেলে পালিয়ে যায়। এসময় কোন চোরাকারবারিকে বিজিবি আটক করতে পারেনি বলে তিনি জানান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451