শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

লালপুরের আব্দুলপুরে ট্রেনের তেল চুরির ঘটনায় র‌্যাবের অভিযানে ৫ জন আটক, তেল, মোবাইল ও টাকা উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে
তেল চুরির ঘটনায় রোববার (১১ ফেব্রæয়ারী) সকালে অভিযান চালিয়ে বস্তায় রাখা ১ হাজার ৩ শত
৮০ লিটার ডিজেল, ৭ টি মোবাইল ও সিমকার্ড এবং ৪ হাজার ৩ শত ৪৫ টাকা সহ ৫ জনকে
আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে
হাফিজুল (২৬), আব্দুস সাত্তারের ছেলে মিশানুর (৩৮), পূর্ব গোসাইপুর গ্রামের আকবর আলীর
ছেলে শাহেদ আলী (২৪), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের পলান উদ্দীনের ছেলে আক্কাস আলী লাল্টু
(৩২)। র‌্যাব -৫ নাটোরের মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুলপুর জংশনে বিভিন্ন ট্রেনের তেল চুরি করে
আসছে একটি চক্র। সংশ্লিষ্ট ট্রেনচালক, নিরাপত্তা বাহিনীর সহযোগীতায় প্রতিদিন এ চক্র
অন্তত ২ হাজার লিটার তেল চুরি করে।
আটককৃতরা জানিয়েছে স্থানীয় জসিম ও রেজাউলের নেতৃত্বে তারা তেল চুরি করে ও বিক্রি
করে। অভিযানের সত্যতা যাচাই ও নিশ্চিত করে লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, তেল চুরির
সাথে সম্পৃক্ত আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451