বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

রাজধানীতে পুলিশের লাঠিপেটায় বিএনপির মিছিল পণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে
রাজধানীতে পুলিশের লাঠিপেটায় বিএনপির মিছিল পণ্ড

অনলাইন ডেস্কঃ-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শনিবারও রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল বের করেছেন দলের নেতা-কর্মীরা। তবে পুলিশের লাঠিপেটায় মিছিলটি খুব বেশি দূর এগোতে পারেনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবীউল্লাহসহ ২৫ জনকে আটক করা হয়।

শনিবার বেলা দেড়টায় বায়তুল মোকাররম মসজিদের হাউস বিল্ডিংয়ের গলি থেকে মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। দৈনিক বাংলা মোড়ে আসার পর মিছিলে যোগ দেন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ দলের আরও নেতা-কর্মী। ফকিরাপুল পানির ট্যাংকের কাছে আসার পর মিছিলে নেতা-কর্মীর সংখ্যা আরও বাড়ে। মিছিলটি পানির ট্যাংক অতিক্রম করে ২০ গজ পেরুনোর পর পুলিশ পেছন দিক থেকে ধাওয়া দেয়। এরপর পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে।

এদিকে বিজয়নগর থেকেও একটি মিছিল বের হলে সেখান থেকে নগর বিএনপি নেতা নবীউল্লাহ নবীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড।

বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

রায় ঘোষণার কিছুক্ষণ পরই  পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

পরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451