রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘শেখ হাসিনা সেনানিবাস’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে

বরিশাল থেকে ঃ- 

বরিশালের বাকেরগঞ্জের লেবুখালীতে পায়রা নদীর তীরে নবনির্মিত সাত পদাতিক ডিভিশনের ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ছয় বছর পর বরিশাল সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম সফর।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে বাকেরগঞ্জে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন এবং ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সেনানিবাসের মাল্টিপারপাস হল, এসএম ব্যারাক, অফিস ভবনসহ ১৫টি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

বিকেল ৩টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভাস্থল থেকে ৩৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তাঁর সফর ও জনসভা উপলক্ষে সাজানো হয়েছে বরিশাল নগরীকে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451