বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

আমাদের টেনশন নেই রায় নিয়ে : তোফায়েল আহমেদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে
আমাদের টেনশন নেই : তোফায়েল

অনলাইন ডেস্কঃ- 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘রায়কে কেন্দ্র করে আমাদের টেনশন বা দুশ্চিন্তা নেই।’ তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস যাই হোক বিএনপি তা নিয়ে নেতিবাচক রাজনীতি করবে না।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হওয়ার কথা। ওই মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির অভিযোগ, ওই মামলার মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি আরো অভিযোগ করছে, ওই মামলায় রায়ের আগে সারা দেশে দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের হিসাব-নিকাশ করে কথা বলতে হয়। ৮ তারিখ কী রায় হবে এটা কেউ জানে না। রায়ে খালেদা জিয়া খালাসও পেতে পারেন বা অন্য কিছুও হতে পারে।’

বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। প্রিজনভ্যান থেকে কর্মীদের ছিনিয়ে নিয়েছে। পুলিশকে মারধর করেছে। বন্দুক ভেঙেছে। পুলিশ নিয়মতান্ত্রিক অভিযান চালাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করছে।’

মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো প্রস্তুতি আছে কি না- জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রস্তুতি নেই। প্রয়োজনও নেই। কেননা বিশৃঙ্খলা করলে পুলিশ মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে এবং জানমালের নিরাপত্তা বিধান করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451