মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

অভিজাত বনানী, আবার জন্মদিন, আবার গণধর্ষণ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

অনলাইন ডেস্কঃ-

জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ার জন্য ডেকে এনে আবার রাজধানীর অভিজাত বনানী এলাকার হোটেলে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত শনিবার রাতে ওই নারীকে (১৮) বনানীর হোটেলে ডেকে এনে রাতভর আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে মামলার বরাত দিয়ে জানিয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এঁরা হলেন- রাজীব আহমেদ (২৮) এবং তাঁর বন্ধু রুবেল হোসেন জয় (২৬)।

জন্মদিনের পার্টির কথা বলে বনানীর রেইন ট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিকের ছেলে ও তাঁর বন্ধুর বিরুদ্ধে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এরপর একই এলাকায় আরেকটি হোটেলে এক সংগীতশিল্পীর ভাইয়ের বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগ আনার ঘটনার মধ্যেই এবার সেখানকার হোটেলে গণধর্ষণের অভিযোগ উঠল।

এসআই আরো জানান, ‘ভুক্তভোগী’ ওই নারী মিরপুরের রূপনগর এলাকার বাসিন্দা। তিনি গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বেশ কিছু দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই নারীর সঙ্গে রাজীবের পরিচয় হয়। গত শনিবার রাতে জন্মদিনের পার্টির কথা বলে ওই নারীকে বনানী ডি ব্লকের ৬৫ নম্বর দি স্টার গেস্ট হাউজে আসতে বলেন রাজীব।

ওই নারী রাত সাড়ে ৮টার দিকে গেস্ট হাউজে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তাঁর বন্ধু জয়ও উপস্থিত ছিলেন। তারপর রাতভর সেখানে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে নারী মামলায় অভিযোগ করেছেন।

সেখান থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে মামলা করেন ওই নারী। তার পরই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই জব্বার। তিনি আরো জানান, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এর আগে বনানীর রেইন ট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় গত বছরের ৬ মে বনানী থানায় এক ছাত্রীর দায়ের করা মামলায় আসামি করা হয়- আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত উল্লাহ ওরফে আবুল কালাম আজাদকে।

মামলায় উল্লেখ করা হয়, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বাদীকে সাফাত আহমেদ ও বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বনানীতে আরেকটি হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক তরুণী (৩২)। গত ১৩ ডিসেম্বর এ ব্যাপারে বনানী থানায় মামলা করেন তিনি। এতে একমাত্র আসামি করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সুফিকে (৩৮)।

 

 

এন

 

 

 

 

 

 

 

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451