মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে
মিঠুন বিশ্বাস (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে
আহত করেছে দূর্বৃত্তরা। আহত মিঠুনকে কাশিয়ানী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ওড়াকান্দি
ইউনিয়নের বন্যেতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিঠুন
উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মিহির কুমার বিশ্বাসের
ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়
কলেজের মাষ্টার্সের ছাত্র।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মিঠুন বিশ্বাস
জানান, আমি সন্ধ্যার দিকে পায়ে হেটে নিজ বাড়ী
সাফলীডাঙ্গা থেকে ওড়াকান্দি ঠাকুরবাড়ীর দিকে
যাচ্ছিলাম। বন্যেতলায় পৌছলে ৪/৫ জন যুবক মোটর
সাইকেল নিয়ে এসে আমার পথরোধ করে। আমার কাছে যা
যা আছে দিতে বলে। এ সময় আমি ভয়ে দৌড়ে পালাতে
গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় আঘাত করে
মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন
এসে আমাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি
করে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ
কে এম আলীনুর হোসেন বলেন, এ ধরণের কোন অভিযোগ
পাইনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451