শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদ্বীপের পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯৭ বার পড়া হয়েছে
মালদ্বীপের পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ- 

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে মালদ্বীপের পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী। রোববার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল পদত্যাগের ঘোষণা দেয়ার পর বিরোধী আইনপ্রণেতাদের প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে।

দ্বীপ দেশটির সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ কারাদণ্ডপ্রাপ্ত রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।  তবে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এ আদেশ প্রত্যাখ্যানের পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এএফপি, বিবিসি ও সিনহুয়ার

প্রেসিডেন্ট ইয়ামিন নিরাপত্তার কারণে শনিবার চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করেন। এরপর সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল পদত্যাগ করেন। সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরুর কথা ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে পালার্মেন্ট ভবনে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে, স্থানীয় গণমাধ্যম আরও জানায়, মালদ্বীপের সরকার রোববার দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি আসন্ন নির্দেশের কথা প্রকাশ করে। তবে পুলিশ ও সেনাবাহিনী জোর দিয়ে বলছে, তারা এ আদেশ কার্যকর করবে না।

সেনা ও পুলিশ প্রধানের পাশে বসে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল সাংবাদিকদের বলেন, সরকার খবর পেয়েছে যে, প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ‘অত্যাসন্ন’। এ পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে তিনি আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশ প্রেসিডেন্টকে গ্রেফতারের যে কোন আদেশ প্রত্যাখ্যান করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451