শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

নোয়াখালীতে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে
নোয়াখালীতে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : পাসপোর্ট নাগরিক
অধিকার,নি:স্বার্থ সেবাই অঙ্গীকার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায়
নোয়াখালীতে সপ্তাহ ব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ পালিত হচ্ছে। রোববার নোয়াখালী
আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে বেলুন উড়িয়ে, ফিতা কেটে পাসপোর্ট সেবা
সপ্তাহ উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। পরে নোয়াখালী
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আল আমিন মৃধার সভাপতিত্বে এক
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম
তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ (বিপিএম-
সেবা, পিপিএম-সেবা), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যুগ্ন পরিচালক
মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন,নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট
অফিসের সহকারী পরিচালক আল আমিন মৃধা। এসময় পাসপোর্ট নিতে আসা গ্রাহকরা
বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। সহকারী পরিচালক সমস্যা গুলো সমাধান করার আশ্বাস
দেন। এছাড়াও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী রফিক উল্যা, প্রিন্ট ও
ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিদা কবির
শিপু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451