শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সোইমুড়ীতে নিখোঁজের পর ১৮দিনের শিশুর মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৯ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি :-  নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার
চাষীরহাট ইউনিয়ন থেকে নিখোঁজের ২দিন পর ১৮দিন বয়সি হাসনা আক্তার নামের এক শিশুর
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রæয়ারি) বিকেল ৪টার দিকে পোরকরা গ্রামের
বড় বাড়ীর একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসনা আক্তার ওই বাড়ীর
আবুল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঘর থেকে নিখোঁজ হয়
হাসনা। পরে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান
পায়নি। পরে শনিবার দুপুরে হাসনার বাবা এ বিষয়ে থানায় অবগত করেন। রবিবার বিকেল
হাসনার পরিবারের লোকজন তাদের ঘরে পাশের ডোবার মধ্যে ভাসমান অবস্থায় হাসনার মৃতদেহ
দেখতে পায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়া জানান, শিশুর
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসনার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য তার
বাবা-মা’কে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451