বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

মুমিনুল নিজের আউট নিয়ে অসন্তুষ্ট!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে
মুমিনুল

স্পোর্টস ডেস্কঃ- 

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাত ছাড়া করেছেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করেই সাজ ঘরে ফিরে গেছেন তিনি। আক্ষেপটা হতেই পারে। তাই নিজের আউট নিয়ে কিছুটা অসন্তুষ্ট এই বাংলাদেশি লিটল মাস্টার।

আজ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘আমার মনে হয়, আমার আউটই ঝামেলা ছিল। এসব উইকেটে আপনি যখন ১৭৫ করবেন, সবাই মনে করবে আপনি আরো এক-দুই সেশন ব্যাট করবেন। আমি যদি এক সেশন ব্যাট করে লাঞ্চ করতে যেতে পারতাম তাহলে ছয়শর বেশি রান হয়ে যেত।’

এর জন্য নিজেকেই দুষছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘আমি দুর্ভাগ্য বলব না। এমনটা হতেই পারে। তবে আমি হয়তো একটু বেশি ক্যাজুয়াল ছিলাম। আমার কাছে এটাই মনে হয়।’

এর আগে ২০১৩ সালে এই চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন মুমিনুল। একই ভেন্যুতে আরো একবার আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরেন তিনি।

অবশ্য কিছু আক্ষেপ থাকলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। ছুঁয়েছেন দারুণ একটি মাইলফলক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুলই দুই হাজার রানে পৌঁছেছেন সবচেয়ে দ্রুতগতিতে। এই টেস্ট নিয়ে ২৬তমবারের মতো সাদা পোশাকে নামলেন বাংলাদেশের হয়ে। ৪৭ ইনিংসেই পার হয়ে গেলেন দুই হাজার রানের ঘর। টেস্টে পাঁচ শতক আর ১২ অর্ধশতকে মুমিনুলের বর্তমান রান ২,০১৭ । গড় ৪৭.৯৭।

প্রায় তিন বছর পর এই সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। এর আগে ২০১৪ সালের নভেম্বরে এই চট্টগ্রামেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। সেবার ১৩১ রানের হার-না-মানা ইনিংস খেলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451