বেনাপোল প্রতিনিধি:-
প্রেসক্লাব বেনাপোলের উদ্দ্যোগে পত্রিকার দরিদ্র হকারদের মাঝে কম্বল বিতরণ করা
হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব কার্য্যালয় থেকে উক্ত কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব
বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব
বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব, সাংগঠনিক সম্পাদক মনিরুল
ইসলাম মনি, দপ্তর-সম্পাদক মিলন খাঁন, দৈনিক সমকাল ও চ্যানেল আই বেনাপোল
প্রতিনিধি সাজেদুর রহমান, ও মোহনা টিভি বেনাপোল প্রতিনিধি শিশির কুমার
সরকার প্রমূখ।