বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

রাজধানীতে আজই মাদকবিরোধী অভিযান : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে
মাদকবিরোধী অভিযান

বাসস,

রাজধানীতে ভবঘুরে শিশু-কিশোরসহ মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে আজই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের পয়েন্ট অব অর্ডারে রাজধানীর অভিজাত এলাকা থেকে ফুটপাতে মাদকের অবাধ ব্যবহার প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে সংসদ নেতা শেখ হাসিনা মাদক বিরোধী এই অভিযানের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজই রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালানোর নির্দেশ দেব। ভবঘুরে শিশুদের মধ্যে যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে, তাদের ধরে সংশোধনাগারে পাঠানো হবে। আমরা আমাদের শিশুদের এভাবে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান-বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় যেসব উচ্চবিত্তের সন্তানরা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় মাদকের ব্যাপারে সচেতন থাকার নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, কোন যুবক বা শিশু-কিশোর যাতে মাদকের ভয়াবহ ছোবলের শিকার না হন, এজন্য প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের ব্যাপারে খোঁজ-খবর রাখা।

কাজী ফিরোজ রশীদ তাঁর বক্তব্যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানীতে উচ্চ বিত্তের সন্তানদের অবাধে মাদক ব্যবহার এবং গুলিস্তান, হাইকোর্ট মাজারসহ সারা ঢাকা শহরে রাস্তায় মাদক ব্যবহারের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451