শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

পীরগঞ্জে জমি জমা শত্রুতার জের ধরে বসত বাড়িতে অগ্নি সংযোগ : থানায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে জমি জমা শত্রæতার জের ধরে বসত বাড়িতে আগুন দিয়ে
স্বর্ণলংকার সহ নগদ টাকা লুট করেছে প্রতিপক্ষ। ২৫ জানুয়ারী
বৃহস্পতিবার বিকালে উপজেলার মল্লিকপুর (বলাইহাট) গ্রামে এই
ঘটনা ঘটে। ২৬ জানুয়ারী শুক্রবার পীরগঞ্জ থানায় মোসাদ্দেক, আফজাল,
রাজু, রনি আমিনুল সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নাম উল্লেখ করে মামলা
দায়ের হয়েছে। মামলা নং-২২, তারিখ- ২৬/০১/২০১৮ইং। মামলার বিবরণী
সূতে জানা যায়, মল্লিকপুর (বলাইহাট) গ্রামের মৃত খেজমত আলীর
পুত্র আলম হোসেনের সহিত বনুয়াপাড়া গ্রামের আঃ বারীর পুত্র
মোসাদ্দেক আলীর সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ
চলছিল। বিরোধ চলাকালীন সময়ে উক্ত এলাকার জনপ্রতিনিধি ও
গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিরসনের লক্ষ্যে কয়েকবার সালিশ বৈঠক করেন।
কিন্তু সালিশ বৈঠক কোন পক্ষই মেনে না নেওয়ায় বিষয়টি গড়ায়
আদালত পর্যন্ত। পরবর্তীতে আদালত তফশীল ভূক্ত জমিতে ১৪৪ ধারা জারি
করে। কিন্তু আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে প্রতিপক্ষরা বৃহস্পতিবার
বিকালে প্রকাশ্যে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। উক্ত সময়ে
বাদীর বাড়ির লোকজন তাদের বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা বাদীর স্ত্রী ও
পুত্রকে বেধরক মারপিট ও রাম দা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে
স্থানীয় লোকজনের সহায়তায় প্রতিপক্ষের কবল হইতে জখমীদের উদ্ধার করে
চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কতর্ব্যরত ডাক্তার রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আলম হোসেন এর স্ত্রী
মেনকি বেগম ও পুত্র মুন্না মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুজ্জামান জানায়,
বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের
চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীরা গাঁ ঢাকা দেওয়ায় তাদেরকে
গ্রেফতারে কিছুটা সময় লাগছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451