শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাহমুদউল্লাহ সুযোগ কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৫ বার পড়া হয়েছে
মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক ঃ-

বছরখানেক আগের কথা। শ্রীলঙ্কার মাঠে শততম টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। অথচ সেই দলে ছিলেন না মাহমুদউল্লাহ । একাদশে তো ছিলেনই না, জায়গা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডেও। আর এই বছরের প্রথম টেস্টে সেই মাহমুদউল্লাহ কিনা প্রস্তুত হচ্ছেন চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিতে।

অবশ্য টেস্ট থেকে বাদ পড়ার পেছনে ফর্মহীনতাও ছিল কারণ। কিন্তু প্রশ্নটা বেশি ডালপালা মেলতে শুরু করে যখন মাহমুদউল্লাহকে ছেঁটে ফেলতে চাওয়া হয় ওয়ানডে থেকেও।

শেষমেশ ফিরেছিলেন ওয়ানডের দলে। চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইবধে হাঁকিয়েছিলেন অনবদ্য এক শতক। টেস্টের দলে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। হতাশার সে সিরিজে অন্যদের তুলনায় মাহমুদউল্লাহর পারফরম্যান্সই ভালো ছিল।

শান্ত-বিনয়ী স্বভাব মাহমুদউল্লাহকে আলাদা করে চিনিয়েছে অন্যদের চেয়ে। ক্যারিয়ারে উত্থান-পতন দেখেছেন। সেসব নিয়ে না ভেবে চোখটা রাখছেন ক্রিকেটের মাঠেই, ‘ক্রিকেটারদের জীবনে অনেক চ্যালেঞ্জ থাকবে। এটাই স্বাভাবিক। কখনো সময় পক্ষে থাকে, কখনো নয়। আমার জন্য এটি ভালো সুযোগ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ সিরিজ এটি দলের দিক থেকে। যেভাবে আমরা ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলাম, সেই জায়গাটায় ফিরে গিয়ে আবার ধরে রাখা গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে অব্যাহতি দেওয়া হয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে। সাকিব আল হাসান দায়িত্ব পান নতুন অধিনায়ক হিসেবে। সাকিবের ডেপুটি হিসেবে ঘোষণা করা হয় মাহমুদউল্লাহকে। ফলে সাকিবের হঠাৎ চোটে টেস্ট দলের দলনায়কের ভার আচমকাই চলে গিয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের কাঁধে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451