শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াখালীতে ছাত্র ফ্রন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিএসসি-জেএসপি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার ব্যয় বৃদ্ধি বন্ধের দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : পিএসসি-জেএসসি বাতিল পরীক্ষা
বাতিল, প্রশ্নপত্র ফাঁস বন্ধ ও শিক্ষার ব্যয় বৃদ্ধি বন্ধের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র
ফ্রন্ট নোয়াখালী জেলা শাখা। দুপুরে জেলা শহরের টাউন হলে সংগঠনের ৩৪তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবী জানান। পরে একই দাবীতে
শহরে বিক্ষোভ মিছিল করেছে নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী। আলোচনা সভায় সংগঠনের
জেলা শাখার আহবায়ক মোবারক করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির
সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস, জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন, নোয়াখালী
সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সল, সোনাইমুড়ি উপজেলা শাখার
আহবায়ক স্বর্ণালী আচার্য্য প্রমুখ। বক্তারা বলেন, পিএসসি, জেএসসি, এসএসসি এবং
এইচএসসি এ চারটি পাবলিক পরীক্ষায় শিক্ষার মান বাড়েনি, কেবল নোটবুক বা গাইড
ব্যবসায়ীদের লাভ হয়েছে। দিন দিন শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ছে। দেখা গেছে শুধু পিএসসি
পরীক্ষার্থীরা অন্তত একটি করে গাইড কিনলেই ব্যবসায়ীদের ব্যবসা হয় ৩০০ কোটি টাকা।
আজ প্রতিটি স্কুলে কোচিং বাণিজ্য বেড়েই চলছে। এই কোচিং বাণিজ্যির মধ্য দিয়ে
হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করছে কোচিং সেন্টারগুলো। এতগুলো পাবলিক পরীক্ষায়
আজ শিক্ষার্থীদের গাইড কিনতে ও কোচিং করতে বাধ্য করছে। ছাত্র নেতারা বলেন, বর্তমান
যে শিক্ষা পদ্ধতি তাতে যে শিক্ষকরা পড়াচ্ছেন তাদের বড় অংশই এই পদ্ধতির ব্যাপারে অভিজ্ঞ নন।
এর ফলে একের পর এক পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সরকার ক্রমাগত তার দায়িত্ব
অস্বীকার করে বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণের পথ অবারিত করছে। নিত্যনতুন বাণিজ্যিক
কোর্স খোলা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা কার্যকরভাবে সমাধানের উদ্যোগ

না নিয়ে টোট্ধসঢ়;কা চিকিৎসা পদ্ধতির নানা রকম প্রয়োগে শিক্ষার্থীদের জীবন আজ
বিপর্যস্ত। বিগত ৪৬টি বছর জনস্বার্থবিরোধি শাসকদের দ্বারা দেশ পরিচালিত হওয়ার কারণে
আজ এ অদপতন। বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায়ের আন্দোলনে সমবেত হওয়ার
আহŸান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451