বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে ভবিষ্যত প্রজন্মকে-রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫২৭ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নতুন ও ভবিষ্য প্রজন্মকে
মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের
চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সরকার ইতোমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি
সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কাজ করছে।
বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে এগিয়ে চলছে।
মাথাপিছু আয় বাড়ছে, কমেছে দারিদ্রের হার। বৈদেশিক বিনিয়োগ
ও রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে
স্বাধীনতা জাদুঘর উদ্বোধন শেষে বাংলাবাজার ফাতেমা খানম মহিলা
ডিগ্রি কলেজে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে
বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আশা
প্রকাশ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, উন্নয়ন টেকসই ও বেগবান করতে হলে গণতান্ত্রিক
প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কারণ গণতন্ত্রই মানুষের মৌলিক
অধিকার। তাই দলমত নির্বিশেষে সবার সমন্বিত প্রয়াস জরুরী।
আমাদের আর্থ সামাজিক নানা খাতে বিপুল অর্জন বিশ্ববাসীর দৃষ্টি
আকর্ষণ করছে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক
সাফিয়া খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩
আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের
সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় জাদুঘরের তিনটি
তলার প্রথম তলায় লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রদর্শনীর ব্যবস্থা
রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে
সাজানো হয়েছে।
এর আগে সকালে ভোলার চরফ্যাশনের কুকরী-মুকরীতে একটি
ইকোপার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে হেলিকপ্টারে করে বাংলাবাজারে
পৌঁছান রাষ্ট্রপতি। সুধী সমাবেশ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে
বাংলাবাজার ত্যাগ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451