পারভেজ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় ফেইসবুক ভিক্তিক সংবাদ মাধ্যম আপন নিউজ এজেন্সির সত্ত্বাধিকারি এস এমআলমগীর হোসেন হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।২৫/০১/২০১৮ রোজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রায় শতাধিক দরিদ্র ওইসব শীতার্থ মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়। এসময় উপস্থিত ছিলে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির তালুদার, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, রাসেল কবির মুরাদ ও কলাপাড়া আপন নিউজ এজেন্সির সত্ত্বাধিকারি এস এমআলমগীর হোসেন প্রমুখ।কম্বল বিতারন শেষে কলাপাড়া আপন নিউজ সংবাদ মাধ্যম এজেন্সির সত্ত্বাধিকারি এস এম আলমগীর হোসেন, জানান, প্রতি বছরই এই সব হতদরিদ্র শীতার্থদের পাশে দাঁড়াই। তবে এ ধরনে কাজের জন্য বিত্তশালীদের এগিয়ে আশা দরকার বলে তিনি জানান।