মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধূনিক সুউচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি,
ভোলার চরফ্যাশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক সুউচ্চ জ্যাকব
ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (২৪
জানুয়ারি) দুপুরে তিনি এ টাওয়ারের উদ্বোধন করেন।
এর আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
এছাড়াও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম
ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-
এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি।
জ্যাকব ওয়াচ টাওয়ার’ উদ্বোধনের সময় রাষ্টপতির সঙ্গে উপস্থিত ছিলেন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল
ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী
শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জে-৫
আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের
কর্মকতারা।
এদিকে ২২৫ ফুট উঁচু ও ১৮ তলা বিশিষ্ট জ্যাকব টাওয়ারটি উদ্বোধনের
মধ্য দিয়ে দেশের পর্যটন বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি চরফ্যাশনকে
সারাদেশের সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করছেন এলাকাবাসী।
বিকেলে রাষ্ট্রপতি চরফ্যাশন সরকারি টিবি স্কুল মাঠে এক সুধী
সমাবেশে বক্ততা করেন। সুধী সমাবেশে যোগ দিতে সকাল থেকে
চরফ্যাশন উপজেলা শহরের সরকারি ট্যাফনাল ব্যারেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
(টিবি স্কুল) মাঠে জনতার ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে
ওই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুকরি-মুকরিতে তিনি
ইকোপার্ক উদ্বোধন করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451