সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশের ৯২৮ বিলিয়ন ডলার দরকার : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ৯২৮ বিলিয়ন ডলার দরকার : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের  দরকার ৯২৮ বিলিয়ন ডলারের বেশি। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার দুই দিনের বাংলাদেশ উন্নয়ন ফোরাম সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিভাবে কাজ করবে বাংলাদেশ- সেই উপায় খুজঁতেই দুই দিনের এই সম্মেলনের আয়োজন করে সরকার।সম্মেলনে কৃষি, জলবায়ু পরিবর্তন, বৈদেশিক বিনিয়োগ, স্বাস্থ্য, মান সম্মত শিক্ষা, উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্য বিষয়ে সরকার ও উন্নয়ন সহযোগীরা একত্রে কাজ করতে সম্মত হন।

তবে ফোরামের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সপ্তম পঞ্চম বার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নঃ প্রতিবন্ধকতা ও করণীয়।’অর্থমন্ত্রী বলেন, এসডিজির লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলায় দেশিয় উৎসের পাশাপাশি সহযোগি সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা নেয়া হবে।আবুল মাল আবদুল মুহিত এসময় আরো বলেন, নিজেদের অর্থায়নে ভাসান চরে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হচ্ছে। তবে প্রয়োজন হলে বিশ্বব্যাংকের সহায়তা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451