শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাড়তে শুরু করেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য
বাড়তে শুরু করেছে দফায় দফায়। গত পাঁচ অর্থবছরে প্রতিবেশী ভারত থেকে ৬৪ লাখ
৩৭ হাজার ৯৯৩ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে ভারত থেকে। বাংলাদেশ থেকে
ভারতে রফতানি হযেছে ১৯ লাখ ৫৯ হাজার ৯৮৭ মেট্রিক টন।
বন্দর সুত্র জানায়, বাংলাদেশ এক সময় আমদানি নির্ভর দেশ হিসেবে পরিচিতি
থাকলেও এখন বাংলাদেশ থেকে ভারতে পন্য রফতানিকারক ব্যপক সুনাম অর্জন করছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বৈধ সুযোগ-সুবিধা বাড়ানো হলে এখানে
ব্যবসায়ীদের রফতানি আগ্রহ আরও বাড়বে।
আর বন্দরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে
অন্যদিকে বাড়বে রফতানি আয়। বেনাপোল বন্দর দিয়ে আমদানি বৃদ্ধির কারনে রাজস্ধসঢ়;
আয় বাড়লেও বাড়েনি বেনাপোল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন। বর্তমানে
বেনাপোল বন্দরে ৩০ হাজার মেট্রেক টন পন্য রাখার ধারন ক্ষমতা থাকলেও গাদাগাদি করে
বন্দরে মালামাল রাখা হচ্ছে ১ লাখ মেট্রিক টন। বেনাপোল বন্দরে মালামাল রাখার জন্য ৪০
টি গুদাম থাকলেও কাগজ কলমে আছে ৩২ টি । ৮টি গুদাম ভেংগে নতুন করে বড় বড়
দুটি শেড নির্মান করা হচ্ছে। ফলে বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ স্থান সংকট। ব্যহত
হচ্ছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য।
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে শতকরা ৮০ ভাগ শিল্প কারখানা ও গার্মেন্টস
ইন্ডাস্ট্রিজ’র কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি হয়ে থাকে। আর রফতানি পণ্যের মধ্যে
কাঁচা পাট, সুতলী, ব্যাগ ও পাটের তৈরি পণ্য সহ টি শার্ট, শার্ট-প্যান্ট, মাছ ,
মশারী উল্লেখযোগ্য।
বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭
অর্থবছর পর্যšত গত পাঁচ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি
হয়েছে ৬৪ লাখ ৩৭ হাজার ৯৯৩ মেট্রিক টন পণ্য। ভারতে রফতানি হয়েছে ১৯ লাখ ৫৯
হাজার ৯৮৭ মেট্রিক টন পন্য। তার আগে বেনাপোল বন্দর দিয়ে গত ২০০৭-৮ থেকে
২০১১-১২ অর্থ বছরে ৫৭ লাখ ৭ হাজার ৬৯১ মে. টন পন্য আমদানি হযেছে এবং একই
সময়ে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ৩০ লাখ লাখ ৫৬ হাজার ৭১৮ মেট্রিক
টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451