বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় উপবৃত্তির টাকা কম দেওয়ার, অভিযোগে স্কুল ঘেরাও !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

Jhenidah Shailkupa anipur school Photo 02-08-16 (1)
ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩’৯১ জন শিক্ষার্থীর বিপরীতে ১ লাখ ৪৫ হাজার উপ-বৃত্তির টাকা বরাদ্ধ হয়। বরাদ্দ আসার পর থেকেই অভিভাবকদের ডেকে টাকার অংক না বসিয়ে শীটে স্বাক্ষর করে নেয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

হাসিনা খাতুন নামের এক অভিভাবক জানান, তার মেয়ে আনিকা খাতুন ওই বিদ্যালয়ে ১ম শ্রেণীতে লেখাপড়া করে। ক’দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তাদেরকে ডেকে টাকার অংক না বসিয়ে শীটে সই করিয়ে নেয়। ছবিও নিয়েছিল ৮ কপি কিন্তু তার টাকা দেওয়া হয়নি।

পলি খাতুন নামের আর এক অভিভাবক জানান, তার মেয়ে তমা খাতুন ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়ে। উপ-বৃত্তির টাকা তাকেও দেওয়া হয়নি। একই গ্রামের ওলিয়ার রহমান জানান, তার ভাগ্নে ২য় শ্রেণীতে পড়ে। তার টাকা পাওয়ার কথা ছিল ১২’শ টাকা কিন্তুু সে পেয়েছে ৬’শ টাকা।

এমন অভিযোগ করেছেন ওই গ্রামের লাভলী খাতুন, রোজিনা খাতুনসহ অনেকে। অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানা অনিয়ম করে থাকেন। প্রমানিত হয়েছে উপ-বৃত্তির টাকা তিনি আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে অভিভাবকরা মঙ্গলবার স্কুলে গিয়ে প্রতবাদ করেন।

উপ-বৃত্তির টাকা কম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মোবাইলে ফোনে তিনি বলেন, আপনারা যা পারেন তাই লেখেন, আমার কোন সমস্যা নেই। আমার তাতে কিছু যায় আসে না।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, জেলায় অনেক স্কুল রয়েছে। তার মধ্যে ২/৪ টিতে সমস্যা হতেই পারে। তাই বলে নিউজ করা ঠিক হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451