বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের টেলিফিল্মে তারিন-হৃদয় খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু ভালো ভালো গল্পের নাটক টেলিফিল্মে কাজ করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন। এরই মধ্যে কয়েকটি কাজ তিনি শেষও করেছেন। গতকাল থেকে রাজধানীর উত্তরায় তন্ময় শুটিং হাউজে তারিন শুরু করেছেন ঈদের একটি টেলিফিল্মের কাজ। নাম ‘ক্ষরণ’। এর গল্প রফিকুল ইসলাম পল্টুর এবং চিত্রনাট্য, নির্দেশনা দিচ্ছেন তন্ময় তানসেন। এই টেলিফিল্মে এবারই প্রথম দর্শক তারিনের বিপরীতে হৃদয় খানকে অভিনয় করতে দেখবেন। এরই মধ্যে হৃদয় খান এসএ হক অলিকের নির্দেশনায় পূর্ণিমার বিপরীতে ও রাজের নির্দেশনায় তিশার বিপরীতে কাজ করেছেন। এবার তিনি গুণী অভিনেত্রী তারিনের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক তন্ময় তানসেন জানান, ‘ক্ষরণ’ টেলিফিল্মের গল্প মূলত কর্পোরেট ওয়ার্ল্ডের লাইফ স্টাইলের। সেই কর্পোরেট ওয়ার্ল্ডের কর্পোরেট লেডি ন্যায়না। এ চরিত্রে অভিনয় করছেন তারিন। তারই সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয় পড়েন আর্কিটেক্ট শাওন। শাওন চরিত্রে অভিনয় করছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, আমি যে চরিত্রে অভিনয় করছি সেটি খুব স্বাধীনচেতা। যার চিন্তাধারা খুব মডার্ন। যে কারণে ড্রেস-আপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। এতে চরিত্রের কারণে আমাকে ধূমপান করতে হয়েছে। যা বাস্তব জীবনে কখনোই আমার পক্ষে সম্ভব নয়। আমার চারপাশে যারা আছেন তারা সবাই জানেন যে সিগারেটের ধোঁয়া আমার সহ্যই হয় না। কিন্তু চরিত্রটির জন্যই তা করা। আর তন্ময় তানসেনের নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। হৃদয়ের সঙ্গে এর আগে স্টেজ শোতে একসঙ্গে গেয়েছি। কিন্তু অভিনয় এবারই প্রথম। আশাকরি ভালো একটি কাজ হবে। হৃদয় খান বলেন, তারিন আপুর সঙ্গে এর আগে মঞ্চে কাজ করেছি। তার সঙ্গে আমার অভিনয় এবারই প্রথম। তিনি খুব সহযোগিতাপরায়ণ একজন শিল্পী কাজ করতে গিয়ে অনুভব করছি। আর তন্ময় তানসেনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাকে আমি আগে চাচা বলে ডাকতাম। কিন্তু এই কাজ করতে এসে আমরা এখন ভাই ভাই, এই বিষয়টিও দারুণভাবে উপভোগ করছি। দৃকের ব্যানারে টেলিফিল্মটি প্রযোজনা করছেন সৈয়দ ইরফান উল্যাহ। আসছে ঈদে চ্যানেল নাইনে প্রচারের লক্ষ্যে এটি নির্মাণ হচ্ছে বলে জানান নির্মাতা তন্ময় তানসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451