বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

রামগঞ্জে মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে লাখ টাকার সন্ধান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি : ক্ষ্মীপুরের রামগঞ্জে হনুফা বেগম (৫৫) নামের এক সহজসরল ও হাবাগোবা ভিক্ষুকের মৃত্যুর একদিন পর ঘর তল্লাশি দিয়ে প্রায় ২ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃস্পতিবার উপজেলার নোযাগাও উত্তরপাড়া গ্রামে ছোট মাটির ঘর থেকে পাওয়া যায় এসব টাকা। এসময় ১৭০টি নতুন কাপড়, চাউল ও ধানের বিভিন্ন বস্তাও পাওয়া যায়। স্বামী, ছেলে ও মেয়েসহ কোন আত্মীয় স্বজন না থাকায় এসব উদ্ধারে কৌতুহল দেখা দেওয়ায় হাজার হাজার মানুষ ভিড় জমায় ওই বাড়ীতে।
FB_IMG_1469782338386সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার নোয়াগাও ইউনিয়নের বইরগাইস পাটোয়ারী বাড়ীর ইসমাইল হোসেনের মেয়ে হনুফা বেগম। বিয়ে দিলেও তার সহজসরল হওয়ার কারনে স্বামীর ঘরে টিকতে পারেনি বেশী দিন। তার পর বাবার বাড়ি চলে আসে। ১৯৮৭ সালে পিতা-মাতা মারা যাওয়ার পর বাড়ীর লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে একমাত্র ছোটবোন আমেনাকে নিয়ে আশ্রয় নেয় নানার বাড়ী নোয়াগাও উত্তরপাড়ায়। কয়েকদিন না যেতেই নানা-নানী মারা যায়। এরপর হনুফা বেগমের কোন অবলম্বন না থাকায় নিরুপায় হয়ে শুরু করে ভিক্ষা । হঠাৎ করে মঙ্গলবার রাতে অসুস্থ্য হয়ে পড়ে হানুফা বেগম। নি:সঙ্গ হনুফার কোন আত্মীয় স্বজন না থাকায় অনেকটা চিকিৎসার অভাবেই কয়েক ঘন্টা পর সে মারা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে দাপনের কাজ সম্পর্ন করে। মৃত্যুর একদিন পর বাড়ীর লোকজন ভাংগা ঘরটির ভিতর থেকে এক এক করে পরনের ১৭০টি নতুন এবং ঘরের ভিতরে বিছানার নিছে, বেড়ার ফাকে , ছোট ছোট গর্তে পলেথিন মোড়ানো,বস্তার ভিতরসহ এলোমেলো ভাবে ছড়িয়ে আছে ১ -২ টাকা থেকে শুরু করে ৫০০টাকার নোট। হাত দিলেই বেরিয়ে আসছে টাকা। বাড়ির লোকস্থানীয় উত্তরপাড়ার ইউপি সদস্য কাশেম সরদার জানান, হনুফা খুব ধার্মিক ছিল, ভিক্ষা করত, আর ৫ ওয়াক্ত নামাজ পড়ত। তার মৃত্যুর পর ঘর থেকে ১ লাখ ৮৭হাজার টাকা ও ১৯০টি কাপড়সহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। তার বোনটিও খুব সহজসরল ও হাবাগোবা হওয়ায় এবং কোন আত্মীয় স্বজন না থাকায় বাড়ীর একজনের কাছে এগুলো জমা রাখা হয়েছে। এসব টাকা পয়সা ও মালামাল এলাকাবাসীসহ আলোচনা সাপেক্ষে খরচ করা হবে।
href=”https://banglarprotidin.com/wp-content/uploads/2016/07/FB_IMG_1469782323924.jpg”>FB_IMG_1469782323924


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451