বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

বিদ্যালয়ের ছাদে ও আঙ্গীনায় মুসলিম এইড-এর সবজিবাগান কর্মসূচি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

সেলিম হায়দার :

কক্সবাজার জেলাধীন উখিয়া ও টেকনাফ উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ব্যাপী সবজি বাগান কর্মসূচি বাস্তবায়ন করেছে মুসলিম এইড। কৃষি নির্ভর বাংলাদেশের আগামী প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার লক্ষে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা আধিদপ্তরের সহযোগিতায় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউ.এফ.পি)-এর অর্থায়নে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় চলতি বছরে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ব্যাপী সবজি বাগান কর্মসূচি বাস্তবায়ন করেছে মুসলিম এইড। ডেইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আঃ হাকিম বলেন যে, আমাদের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় আঙ্গীনায় সবজি বাগান করেছিলাম কিন্তু গরু/ছাগলের আক্রমনে তা নষ্ট হয়ে যায় তাই মুসলিম এইড এর কারিগরি ও আর্থিক সহযোগিতা পেয়ে আমি বিদ্যালয়ের ছাদে আধুনিক ভাবে সবজি বাগান তৈরি করি যা থেকে ছাত্র-ছাত্রীরা সবজি বাগান তৈরির হাতে-কলমে শিক্ষা নি”েছ। মুসলিম এইড-এর কৃষিবিদ মোঃ কবিরুল ইসলাম জানান যে, কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ৫০টি বিদ্যালয়কে ১ম ধাপে ৭৫০০০/- টাকা প্রদান করা হয়, যে সকল বিদ্যালয়ের আঙ্গীনায় পর্যাপ্ত জায়গা নাই সে সকল বিদ্যালয়ের ছাদে ও যে সকল বিদ্যালয়ের আঙ্গীনায় জায়গা আছে সে সকল বিদ্যালয়ের আঙ্গীনায় আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করি। গত ২৮শে জুলাই সবজি বাগান কর্মসূচি পরিদর্শনে গিয়ে উখিয়া উপজেলার শিক্ষা অফিসার শামীম ভূঁইয়া বলেন- আমি আশা করি বিদ্যালয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নের ফলে ছাত্র-ছাত্রীরা তাদের বাড়ির আঙ্গীনায় সবজি বাগান তৈরির মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও কৃষি কাজে তারা উৎসাহিত হবে।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451