মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে কালো রংয়ের একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে কালো রংয়ের একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে পুলিশ।

মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মাইক্রোবাসটি যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

বুধবার রাতে মাইক্রোবাসটি আটকের কথা জানানো হলেও নগরীর কোন এলাকা থেকে মাইক্রোবাসটি আনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ কমিশনার বাহার বলেন, ‍“একটি মাইক্রোবাস আমরা চালকসহ এনেছি। এটি সেই মাইক্রোবাস কি না তা আমরা ভেরিফাই করছি।”

বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

রোববার সকালে মিতু হত্যাকাণ্ডের পর মোটর সাইকেলে করে তিনজন পালিয়ে যাওয়ার পরপরই একটি কালো রংয়ের মাইক্রোবাস ও আর নিজাম রোডের সড়ক অতিক্রম করে গোলপাহাড় মোড়ের দিকে চলে যেতে দেখা যায় সংগ্রহ করা একটি সিসিটিভি ফুটেজে।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের ‌‘ব্যাক-আপ’ হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকতে পার।

এছাড়া ঘটনার পর বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তারাও মাইক্রোবাসের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451