পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় ৩নং লালুয়া ইউনিয়নে বানাতি বাজারে উত্তরা ব্যাংক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারের ওপর হামলা করা হয়েছে। এসময় তাকে রক্ষা করতে এসে রক্তাক্ত জখম হয় তার আত্মীয় মনির তালুকদার ও শ্বশুর সাবেক ইউপি মেম্বার মানিক আকন।১১/১০/২০১৭ বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে তাদেরকে অবরুদ্ধ করেরাখা হয়। প্রায় এক ঘন্টা পরে কলাপাড়া থানা থেকে পুলিশ গিয়ে তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।জানা গেছে, উত্তরা ব্যাংক খেপুপাড়া শাখা থেকে দেয়া কৃষি লোন আদায়ের জন্য খেলাপী গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের জন্য আদালতে মামলা করেন জাহিদুল ইসলাম। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেপুলিশ দুই আসামি রফিকুল ইসলাম ও মোঃ এরশাদুল গাজীকে বুধবার গ্রেফতার করে। এর জের ধরে অর্ধশতাধিক সন্ত্রাসী এ হামলা চালায়। আহত জাহিদুল বলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুজ্জামান তারা মীরাসহ তার পরিবারের অনেকে খেলাপী রয়েছেন। এ কারণে তিনি সন্ধ্যায় জাহিদুলকে মোবাইলে হুমকি দেয় এবং গালাগাল করেন। এরপরই জাহিদুলের ওপর হামলা চালায় প্রায় অর্ধশত সন্ত্রাসী।ইউপি চেয়ারম্যান তারিকুজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। কলাপাড়া থানার ওসি(তদন্ত) মোঃ আলী আহম্মেদ জানান, এ ঘটনায় জড়িতদের শণাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলারপ্রস্তুতি চলছে।