পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম প্যাদাকে (৪৫) কলাপাড়া থানাপুলিশ গ্রেফতার করেছে।কলাপাড়া উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার মধ্যরাতে কালাম প্যাদাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম প্যাদা দীর্ঘদিন পলাতক ছিল।