শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লাস ভেগাসের কনসার্টে হামলার দায় স্বীকার আইএসের!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৩২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ‘দায় স্বীকার করে’ বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির দাবি, হামলাকারী স্টিফেন প্যাডক (৬৪) আইএসের যোদ্ধা ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ খবর প্রকাশ করেছে।

এদিকে, পুলিশের বরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।

হামলার পর লাস ভেগাসের মেট্রো পুলিশ শেরিফ জো লেম্বার্ডো জানিয়েছেন, লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তলায় কনসার্ট চলার সময়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলার পর তিনি আত্মহত্যা করেন বলেও ধারণা করছে পুলিশ।

হামলার পরে আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি দাবি করে, লাস ভেগাসে হামলাকারী জঙ্গি সংগঠনটির যোদ্ধা ছিলেন। আমাক আরো জানায়, আইএসের ডাকে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই সেনা (স্টিফেন প্যাডক)। সংবাদমাধ্যমটি আরো দাবি করে, বন্দুকধারী প্যাডক বেশ কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে বিষয়টি প্যাডক গোপন রেখেছিলেন বলেও জানিয়েছে আমাক।

এদিকে, স্টিফেন প্যাডকের পরিবার ও আইএসের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছে লাস ভেগাস পুলিশ। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারী লাস ভেগাসেরই বাসিন্দা। প্রায় এক ঘণ্টা এলোপাতাড়ি গুলি ছোড়ার একপর্যায়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। তবে প্রাথমিকভাবে এর বেশি কিছু তারা জানায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451