মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা গণহত্যা নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩২৩ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি: মিয়ানমারে আরাকান রাজ্যে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া সহ নিজ দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার উদ্যোগে  আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার সহ সভাপতি অ্যাড. নিজাম উদ্দিন, ফারুক মৃধা, সহ সম্পাদক ইদ্রিসুল আলম, দপ্তর সম্পাদক মীর জামাল, অর্থ সম্পাদক এম এস রিয়াদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম মাঝি, সদস্য ও বরগুনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবুল কালাম, হিমাদ্রী শেখর দেবনাথ কেশব, ইব্রাহিম সোহেল রাজ, আবু সাইদ প্রমুখ।
বক্তারা মিয়ানমার থেকে আসা সব রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451