বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘আপত্তিকর’ ভিডিও সরাল ইউটিউব, ধর্ষণের হুমকি পেলেন নারী সাংবাদিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

যৌনতা ও আপত্তিকর ভাষা ব্যবহারের কারণে একটি মিউজিক ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব। এর জেরে ‘দ্য কুইন্ট’ নামের ভারতীয় অনলাইন সংবাদমাধ্যমের এক নারী সাংবাদিককে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বছর দুয়েক আগে ‘বোল না আন্টি আউ কেয়া’ নামের ওই গানের ওই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেন ওমপ্রকাশ মেহরার নামের এক যুবক। সে সময় গানটি ইউটিউবে সবার নজর কাড়ে। প্রায় ৩০ লাখ বার দেখা হয় সেটি। সম্প্রতি গানটিতে যৌনতা ও আপত্তিকর কথা থাকার অভিযোগ তুলে সরিয়ে নেয় ইউটিউব।

এর আগে কুইন্টের সাংবাদিক দীক্ষা ওই গানটি নিয়ে একটি প্রতিবেদন করেন। সেখানে তিনি গানটির অশ্লীলতার কথা তুলে ধরে সেটিকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে ইউটিউব গানটি সরানোর পর অনেকের ধারণা হয়, দীক্ষার ওই প্রতিবেদনের ফলেই ভিডিওটি সরানো হয়েছে। হুমকি দিয়ে তাঁকে বলা হয়, চলতি মাসে ব্যঙ্গালুরুতে খুন হওয়া সাংবাদিক গৌরি লংকেশের মতোই অবস্থা হবে তাঁর।

দীক্ষা আরো বলেন,  ভিডিওটির আপত্তিকর ভাষার কথা তুলে ধরে, সেটিকে সরিয়ে দিতে ‘রিপোর্ট’ করে। সে কথা চিন্তা করেই ভিডিওটি সরিয়ে দিয়েছে ইউটিউব। এর সঙ্গে তাঁর প্রতিবেদনের সম্পর্ক নেই।

এদিকে ভিডিওটি সরিয়ে নেওয়ার পর অনেকেই সেটি আবার ইউটিউবে প্রকাশ করেছে। এমনকি সংবাদমাধ্যম কুইন্টের ইন্টারনেট সার্ভার হ্যাক করার চেষ্টা করাও হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর দীক্ষার নিরাপত্তার বিষয়টি দেখতে পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া ধর্ষণ ও হত্যার হুমকির ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451