ভোলা প্রতিনিধি:
ভোলায় গ্রাহকদের সাথে প্রতারণা ও নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য
বিক্রয়ের অভিযোগে ওয়ালটন প্লাজাকে আড়াই লক্ষ টাকা জরিমানা
করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বুধবার (১৩সেপ্টম্বর) সকালে এ জরিমানা আদায় করেন ভোলার ভোক্তা
অধিকার সংরক্ষন কর্মকর্তা। এর আগে গত ৬ সেপ্টেম্বর এ জরিমানা
ধার্য করে পরিশোধের জন্য ৭ দিনের সময় বেধে দেওয়া হয়।
ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো.
মহিউদ্দিন মীরাজ জানান, তার নেতৃত্বে একটি বাজার অভিযান দল শহরের
বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ওয়ালটন ঘোষণা পত্র চেয়ে বেশি
মূল্য বাড়িয়ে নিজেদের ইচ্ছে মত মূল্য বসানো। সেখান থেকে আবার
লোক দেখানো মূল্য ছাড় দিয়ে পণ্য বিক্রি ও গ্রাহকদের সাথে
প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ এবং ৪৪ ধারা
ভোলা শহরের ওয়ালটল প্লাজাকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বের
উল্যাহ চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, ওয়ালটল প্লাজার মত একটি
প্রতিষ্ঠান ভোলায় গ্রাহকদের সাথে এধরনের প্রতারণা করতে পারলে সারা
দেশে তাদের কি অবস্থা এ নিয়ে আমারা শঙ্কা প্রকাশ করছি। এসময়
তিনি ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার দায়িত্বশীলতার প্রশংসা
করে আরো তৎপর হওয়ার আহবান জানান।