বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় ১০৩টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥

এ বছর ভোলা জেলায় ১০৩ টি পুজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়
দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর পুজার
আনুষ্ঠানিকতা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
এই উপলক্ষে জেলা শহর ও উপজেলা গুলোতে পূজা মন্দিরে মাটি দিয়ে
প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে।
জেলা পূজা মন্ডপ কমিটি সূত্রে জানা যায়,গত বছর ১০০টি মন্ডপে
পুজা হলেও এ বছর ৩টি পুজা বেড়েছে। জেলার সাত উপজেলায়
সর্বমোট ১০৩টি মন্ডপের মধ্যে জেলা সদরে ২৫টি, দৌলতখানে ৬টি,
বোরহানউদ্দিনে ২০টি, লালমোহনে ১৮টি, চরফ্যাশনে ১৩টি. তজুমদ্দিনে
১২টি এবং মনপুরা উপজেলায় ৯টি পূজা মন্ডপে সার্বজনিন দুর্গা
পূজা অনুষ্ঠিত হবে। আর কঠোর নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ
জানান, এ বছর দুর্গা দেবী নৌকায় এসে দোলায় চলে যাবেন।
আগামী ১৯ সেপ্টেম্বর দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আর ২৫
সেপ্টেম্বর দুর্গোৎসবের মূল পূজা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
অন্যদিকে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন জানান,
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ভোলার ৭ উপজেলার থানা পুলিশের পক্ষ থেকে
নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালীন দর্শনার্থীদের
নিরাপত্তা দিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নারী ও পুরুষ
পুলিশ সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে
বিশেষ নজরদারী রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয়
দূর্গাউৎসব পালনে পুলিশের সকল প্রকার সহযোগীতা করবেন পুলিশ
সুপার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451