শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পেনের বার্সেলোনায় ভিড়ের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে হামলা, নিহত ১৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৪৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকার ব্যস্ততম রাস্তায় ভিড়ের মধ্যে কাভার্ডভ্যান চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।

বিবিসি জানিয়েছে, হামলার সময় প্ল্যাকা কাতালুনিয়া নামে ওই পর্যটন এলাকায় অনেক মানুষ ছিল। এ কারণে বহু হতাহত হতে পারে বলে পুলিশের সূত্র জানিয়েছে। বার্সেলোনার পুলিশ এই হামলাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে বলেও বিবিসির খবরে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, জমায়েতের ওপর ভ্যান উঠিয়ে বেশ কয়েকজনকে আঘাতের পর চালক ও অন্য একজন ব্যক্তি হেঁটে গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। ওই দুই হামলাকারীই সশস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এক টুইটে বার্সেলোনা পুলিশ হামলাস্থলে মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মেট্রো ও রেলস্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে পুলিশ।

দি ইনডিপেনডেন্টের খবরে জানানো হয়, হামলার পর আতঙ্কিত মানুষ স্থানীয় হোটেল ও ক্যাফেগুলোতে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্পেনের বার্সেলোনার প্ল্যাকা কাতালুনিয়া এলাকায় এর আগেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়। প্রায় ৩০ বছর আগে ১৯৮৭ সালের ওই গাড়িবোমা হামলায় শহরটিতে ২১ জন নিহত হয়, আহত হয়েছিল অন্তত ৪৫ জন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451